ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সচেতনতামূলক ফ্রি কর্মসূচি Foundation for Disease Awareness and Prevention (FDAP)-এর উদ্যোগে আজ ১৮ আগস্ট ২০২৬, ঢাকার ধানমন্ডি লেকে সকাল ৬:০০টা থেকে ৯:০০টা পর্যন্ত একটি ফ্রি স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালের হাঁটতে আসা সাধারণ মানুষের জন্য আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস (Blood Glucose) ও রক্তচাপ (Blood Pressure) পরীক্ষা করা…

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সচেতনতামূলক ফ্রি কর্মসূচি
Foundation for Disease Awareness and Prevention (FDAP)-এর উদ্যোগে আজ ১৮ আগস্ট ২০২৬, ঢাকার ধানমন্ডি লেকে সকাল ৬:০০টা থেকে ৯:০০টা পর্যন্ত একটি ফ্রি স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকালের হাঁটতে আসা সাধারণ মানুষের জন্য আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস (Blood Glucose) ও রক্তচাপ (Blood Pressure) পরীক্ষা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা তুলে ধরা হয়।
ধানমন্ডি লেকে হাঁটতে আসা সাধারন মানুষ এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য FDAP-কে সাধুবাদ জানিয়েছেন।
FDAP বিশ্বাস করে, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি আরও গুরুত্বপূর্ণ।
🩺 Free Diabetes & Hypertension Awareness Program
Foundation for Disease Awareness and Prevention (FDAP) organized a free health awareness program today, 18 August 2026, at Dhanmondi Lake, Dhaka, from 6:00 AM to 9:00 AM.
The program was organized for the general people who came for their morning walk. Around 300 people received free Diabetes (Blood Glucose) and Blood Pressure tests. Participants were also provided with advice on healthy living, regular health check-ups, and the prevention of diabetes and hypertension.
To increase health awareness, awareness leaflets were distributed among the participants, along with important health messages on maintaining a healthy and active lifestyle.
The general people who came to Dhanmondi Lake for their morning walk benefited from this free health service and expressed their appreciation for such a public welfare initiative by FDAP.
FDAP believes that prevention and awareness are more important than treatment after a disease occurs.
💙 Together for a Healthier Tomorrow
#FDAP #HealthAwareness #DiabetesAwareness #HypertensionAwareness #FreeHealthCheckup #DhanmondiLake #PublicHealth #DiseasePrevention

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *